, , ,
শিরোনামঃ
বেহাল সড়ক থেকে আধুনিক সড়কে রূপান্তরের কাজ শুরু রংপুরে সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাইক্রোবাসসহ এক সদস্য গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শিশু গুরুতর আহত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব  ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা

সোনারগাঁয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সোনারগাঁ থানাধীন ঝাউচর এলাকায় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য আনুমানিক ২১ লাখ টাকা বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

আটককৃত আসামির নাম মো. মামুন (৩০)। সে মুন্সিগঞ্জ গজারিয়া ভবেরচর এলাকার আ. রশিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুর রহমান তার সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত ডিউটির অংশ হিসেবে ১৭ এপ্রিল ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সোনারগাঁ থানাধীন ঝাউচর এলাকায় অবস্থান করছিলেন। এসময় গোপন সূত্রে তিনি জানতে পারেন, কুমিল্লা দিক থেকে একটি মোটরসাইকেলযোগে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার দিকে আসছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি অফিসার ইনচার্জ মো. মফিজুর রহমানকে অবহিত করলে তার নির্দেশনায় রাত ৯টা ১০ মিনিটে আষাড়িয়ারচর এলাকার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এরপর রাত ১০টা ১৫ মিনিটে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে ওই ব্যক্তিকে আটক করে।

পুলিশ আরও জানায়, পরে আটক ব্যক্তির দেহ তল্লাশিতে একটি কালো রঙের ব্যাগ থেকে নীল রঙের শপিং ব্যাগ বের করা হয়। তার ভেতরে ছিল ৩৫টি কালো রঙের জিপার প্যাকেট, প্রতিটিতে ২০০টি করে ইয়াবা ট্যাবলেট — মোট ৭ হাজার পিস, যার ওজন ৭০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২১ লক্ষ টাকা।

পুলিশ জানায়, অভিযুক্ত মামুন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(গ)/৩৮ ধারায় অপরাধ করেছেন। তাকে ১৮ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।