, , ,
শিরোনামঃ
হিন্দু-মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি’: সজল সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডের ৬টি পূজামণ্ডপে এমপি মান্নানের বস্ত্র বিতরণ সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মান্নান ও জেলা প্রশাসক রায়হান কবির লিংক রোডে অটোরিকশাকে ধাক্কা দিয়ে বিভাজকে উঠল প্রাইভেটকার, আহত ৩ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ প্রধানমন্ত্রীর উদ্দেশে সেলিম হোসেন দিপুর প্রশ্ন, ‘কোথাও কি ভুল হচ্ছে?’ মহানবমীতে সিদ্ধিগোপাল আখড়ায় জেলা প্রশাসক রায়হান কবির, শুভেচ্ছা বিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে যুবদল নেতা সজল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনে মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন শতবর্ষী চায়ের স্বাদ আমলাপাড়া পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ ঐতিহ্য ও বর্ণিল আয়োজনে

সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মান্নান ও জেলা প্রশাসক রায়হান কবির

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আজহারুল ইসলাম মান্নান ও জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তাঁরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজার সার্বিক প্রস্তুতি, প্রতিমার নান্দনিকতা, আলোকসজ্জা এবং ভক্তদের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন তাঁরা।

পরিদর্শনকালে সংসদ সদস্য মোঃ আজহারুল ইসলাম মান্নান ও জেলা প্রশাসক মোঃ রায়হান কবির পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তাঁরা।

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব উদ্‌যাপন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা ও উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ও জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় ভক্ত-পূজারিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।