, , ,
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্দেশে সেলিম হোসেন দিপুর প্রশ্ন, ‘কোথাও কি ভুল হচ্ছে?’ মহানবমীতে সিদ্ধিগোপাল আখড়ায় জেলা প্রশাসক রায়হান কবির, শুভেচ্ছা বিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে যুবদল নেতা সজল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনে মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন শতবর্ষী চায়ের স্বাদ আমলাপাড়া পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ ঐতিহ্য ও বর্ণিল আয়োজনে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে দশমীঘাট পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান ফতুল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুল্লাহ আল আমিন, দিলেন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সোনারগাঁয়ে অরাজকতা সৃষ্টির সুযোগ নেই, সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে: এমপি মান্নান দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার

ফতুল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুল্লাহ আল আমিন, দিলেন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন তাঁর সংসদীয় এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শনিবার (১৮ অক্টোবর) রাতে তিনি ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশিপুরসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে এমপি আব্দুল্লাহ আল আমিন পিলকুনী হিন্দুপাড়া মন্দির, পাগলা নয়ামাটি মন্দির, ফতুল্লা বাজার ডিআইটি মাঠের মন্দির, পাগলা সার্বজনীন পূজামণ্ডপ, পশ্চিমপাড়া যুবসংঘ, জেলেপাড়া, দাপা ঋষিপাড়া পূজামণ্ডপ, শিশমহল রাধাগোবিন্দ পূজামণ্ডপ, শ্রীশ্রী রক্ষাকালী মন্দির ও রঘুনাথপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি পূজামণ্ডপগুলোর প্রস্তুতি, ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কোথাও যেন শান্তিশৃঙ্খলার ব্যাঘাত না ঘটে এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্মীয় উৎসব সবার অংশগ্রহণে আনন্দমুখর ও নিরাপদ করে তুলতে পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।