, , ,
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্দেশে সেলিম হোসেন দিপুর প্রশ্ন, ‘কোথাও কি ভুল হচ্ছে?’ মহানবমীতে সিদ্ধিগোপাল আখড়ায় জেলা প্রশাসক রায়হান কবির, শুভেচ্ছা বিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে যুবদল নেতা সজল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনে মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন শতবর্ষী চায়ের স্বাদ আমলাপাড়া পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ ঐতিহ্য ও বর্ণিল আয়োজনে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে দশমীঘাট পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান ফতুল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুল্লাহ আল আমিন, দিলেন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সোনারগাঁয়ে অরাজকতা সৃষ্টির সুযোগ নেই, সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে: এমপি মান্নান দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার

আমলাপাড়া পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ ঐতিহ্য ও বর্ণিল আয়োজনে

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের শতবর্ষের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পূজামণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা, উৎসবমুখর পরিবেশ ও আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। তাঁর এই সফরে নারায়ণগঞ্জের ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্প্রীতির চিত্র উঠে আসে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এর আগে সকালে তিনি সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখেন। সেখানে কারুপল্লির জামদানি পল্লী পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কেও ধারণা নেন। পরে নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে চায়ের স্বাদ গ্রহণ করেন তিনি।

আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই তাঁর একটি পূজামণ্ডপ ঘুরে দেখার আগ্রহ তৈরি হয়। বিশেষ করে এমন একটি স্থানে যেতে চেয়েছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত সফর করেননি।

পূজামণ্ডপের নান্দনিক সাজসজ্জা ও উৎসবের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে ছিল বিশেষ আয়োজন। বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশনের পাশাপাশি আমলাপাড়া পূজামণ্ডপের ইতিহাস, ঐতিহ্য ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে অতিথির সামনে স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ব্যবসায়ী নেতা মোরশেদ সারোয়ার সোহেল, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও কোষাধ্যক্ষ সানি সাহাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী। সফরকে কেন্দ্র করে আমলাপাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূতের এই সফর স্থানীয় ধর্মীয় উৎসব, সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্প্রীতির পরিবেশকে আন্তর্জাতিক অতিথির সামনে তুলে ধরার একটি উল্লেখযোগ্য উপলক্ষ হয়ে ওঠে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।