, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত-রেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে ফতুল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশনে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা আড়াইহাজারে ৩৮ পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সোনারগাঁয়ের পানাম নগরী ও লোকশিল্প জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬১ জন গ্রেপ্তার, উদ্ধার ১ হাজার ৪৮১ পিস ইয়াবা রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত দুর্গাপূজায় মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে কার্তিক ঘোষ, সেরা ১০ মণ্ডপকে পুরস্কারের ঘোষণা

রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার

  • নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদের (৩৫) উপর হামলার ঘটনায় গতকাল ১৯অক্টোবর সোমবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাদী হয়ে ছয় জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহার নামীয় আসামী স্কুলের সাবেক ছাত্র সিয়াম আহমেদকে (২২) গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত ১৫অক্টোবর বিদ্যালয়ের শ্রেণিকক্ষের প্রথম বেঞ্চে বসা নিয়ে দুই ছাত্রীর মধ্যে বাক্বিতন্ডা, মারামারি ও বিরোধের সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদ দুই ছাত্রীর মারামারির ঘটনায় অপরাধী এক ছাত্রীকে শাসন করেন।

১৮অক্টোবর রবিবার বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদ কাঞ্চন বাজারে গেলে ওই ছাত্রীর পক্ষ নিয়ে শিক্ষককে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্ররা প্রথমে শাসিয়ে দেন। একপর্যায়ে ছাত্র-শিক্ষকের মধ্যে বাক্বিতন্ডা হয়। পরে পূর্ব পরিকল্পিতভাবে ছাত্ররা শিক্ষককের মাথায়, পিঠে, ঘাড়ে, হাতে ও পায়ে বেদম প্রহার করে রক্তাক্ত করেন।
একপর্যায়ে শিক্ষকের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছাত্ররা পালিয়ে যায়। পরে শিক্ষক কাওছার আহমেদকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ইউএস বাংরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে শিক্ষক কাওছার আহমেদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শিক্ষকের উপর ছাত্রদের হামলার ঘটনায় গতকাল ১৯অক্টোবর সোমবার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাদী হয়ে বিদ্যালয়েরা বর্তমান ও সাবেক ছয় ছাত্রকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় আসামী সিয়াম আহমেদকে ১৯অক্টোবর সোমবার কাঞ্চন এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় আসামী সিয়াম আহমেদকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।