, , ,
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্দেশে সেলিম হোসেন দিপুর প্রশ্ন, ‘কোথাও কি ভুল হচ্ছে?’ মহানবমীতে সিদ্ধিগোপাল আখড়ায় জেলা প্রশাসক রায়হান কবির, শুভেচ্ছা বিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে যুবদল নেতা সজল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনে মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন শতবর্ষী চায়ের স্বাদ আমলাপাড়া পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ ঐতিহ্য ও বর্ণিল আয়োজনে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে দশমীঘাট পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান ফতুল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুল্লাহ আল আমিন, দিলেন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সোনারগাঁয়ে অরাজকতা সৃষ্টির সুযোগ নেই, সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে: এমপি মান্নান দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার

মহানবমীতে সিদ্ধিগোপাল আখড়ায় জেলা প্রশাসক রায়হান কবির, শুভেচ্ছা বিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকার ঐতিহ্যবাহী সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পাশাপাশি দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপনের বিষয়ে কথা বলেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক ভক্ত-অনুরাগী ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। উৎসবের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সবাই যাতে নির্বিঘ্নে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে খোঁজ নেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার মধ্য দিয়ে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, যুবদল নেতা আব্দুল হালিম ও নাসের হক ইমন।

এ ছাড়া সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ কমিটির সভাপতি ঠাকুর সাহা, সাধারণ সম্পাদক সুমন সাহাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের এই পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপে উপস্থিত ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয়। মহানবমীর উৎসবমুখর আয়োজনে এ সময় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা গুরুত্ব পায়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।