, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় ১৫ জন গ্রেফতার ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান লাইসেন্স ছাড়াই ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা আড়াইহাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন ডিসি মো. রায়হান কবির প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত ফতুল্লা লঞ্চঘাটে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুদিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার টেন্ডারবাজি কমিয়ে দলীয় কর্মকাণ্ডে সতর্ক হওয়ার আহ্বান রানা’র

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার আসামি, সন্ত্রাসবিরোধী মামলার আসামি, পুরাতন মামলার আসামি ও মাদকসেবীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানাধীন বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ১২ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার আসামি একজন, মাদক মামলার আসামি একজন, পুরাতন মামলার আসামি একজন এবং মাদকসেবী নয়জন রয়েছেন।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তার নয়জন হলেন মোঃ ফজল হক (৩৮), মোঃ ফিরোজ (৩০), মোঃ আপেল মাহমুদ (৩৮), শুভ্র দে সচিন (২৫), মোঃ রায়হান নিলয় (১৯), মোঃ মঞ্জুর হোসেন (৪৫), মোঃ ইমরান হোসেন সজীব (২৪), মোঃ সায়েম (৩০) ও মোঃ আতিকুর রহমান (২২)।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার মোঃ হাকিম উদ্দিন (৫০)। মামলার নথিতে উল্লেখিত পরিচয় অনুযায়ী, তিনি সাদিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।

মাদক মামলায় গ্রেপ্তার শামীম (৩২)। তাকে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তার ঠিকানা সোনারগাঁ থানার কাঁচপুর উত্তরপাড়া এলাকায়।

পুরাতন মামলায় গ্রেপ্তার পিয়ার (৪০)। তার স্থায়ী ঠিকানা সোনারগাঁ থানার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানাধীন বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।