, , ,
শিরোনামঃ
অরাজকতা ও গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৬ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭ সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ সুন্দর ও সুশাসিত সিদ্ধিরগঞ্জ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মামুন মাহমুদের ‎পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এন্ড ব্যাংকিং প্রোডাক্ট সেলস ক্যাম্পেইন

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৬

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁ থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সুরুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মো. রিফাত (২১), সাইফুল ইসলাম (৩৬), আলমগীর (২৮) ও আলমগীর (৪৫)। এছাড়া আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মো. রিফাত জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য, সাইফুল ইসলাম বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সদস্য, আলমগীর (২৮) সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি এবং আলমগীর (৪৫) নারায়ণগঞ্জ জেলা মোটরচালক লীগের সদস্য হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বিশেষ অভিযানে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।