, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার সিদ্ধিরগঞ্জে মেলা থেকে নিখোঁজ তানিয়া, সন্ধান পেতে পরিবারের আকুতি বাবুরাইলে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, আগে থেকেই ৪ মাদক মামলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আরমান হোসেনের বার্তা, আদর্শ ও ঐক্যে এগিয়ে যাওয়ার আহ্বান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আবুল বাসার বাদশা ফতুল্লায় স্ত্রী-সন্তান হত্যা: হারেছের মৃত্যুদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারের নাটকীয়তায় হার নারায়ণগঞ্জ প্রমীলার ফতুল্লায় কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

সোনারগাঁয়ে “জুলাই শহীদ–আহত স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৫” অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
জুলাই–আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত “জুলাই শহীদ–আহত স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ই সেপ্টেম্বর)  বিকেলে সোনারগাঁও উপজেলার বৈদ্দারবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া (রামগঞ্জ বালুর মাঠে) অনুষ্ঠিত হয়।
জুলাই শহীদ–আহত স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব তুহিন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারিয়র্স অফ জুলাইয়ের  কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জের আহবায়ক মোঃ হাবিবুর রহমান মোল্লা। সোনারগাঁও উপজেলা জাতীয় নাগরিক পার্টি প্রধান সমন্বয়কারী শাকিল সাইফুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য নুরজামাল হাসান, জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য রাইসুল ইসলাম রিফাত। এসময় অনুষ্ঠানের প্রোগ্রাম সমন্বয় ছিলেন, ওয়ারিয়র্স অফ জুলাই ‘ সোনারগাঁও উপজেলার সংগঠক মোঃ শাকিলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।