, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার সিদ্ধিরগঞ্জে মেলা থেকে নিখোঁজ তানিয়া, সন্ধান পেতে পরিবারের আকুতি বাবুরাইলে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, আগে থেকেই ৪ মাদক মামলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আরমান হোসেনের বার্তা, আদর্শ ও ঐক্যে এগিয়ে যাওয়ার আহ্বান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আবুল বাসার বাদশা ফতুল্লায় স্ত্রী-সন্তান হত্যা: হারেছের মৃত্যুদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারের নাটকীয়তায় হার নারায়ণগঞ্জ প্রমীলার ফতুল্লায় কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু যুবদল নেতা জহির ফকির হত্যা মামলা: কক্সবাজার থেকে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন। এ সময় ৩৩৬ পিস ইয়াবা, ৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ১২ জন, মাদকসেবী ৪২ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, ছিনতাইকারী ৫ জন, নিয়মিত মামলার আসামি ২ জন, অন্যান্য ধারায় ৫ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দেওয়া থানা-ভিত্তিক তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ২ কেজি গাঁজা ও ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদকসেবী ৩ জন, ছিনতাইকারী ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, অন্যান্য ধারায় ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ২ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা এলাকায় ৪ কেজি গাঁজা, ১৬০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী ৪ জনসহ মাদকসেবী ৪ জন, ছিনতাইকারী ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, অন্যান্য ধারায় ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ২ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মাদকসেবী ২ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, ছিনতাইকারী ১ জন ও নিয়মিত মামলার আসামি ১ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা পুলিশের অভিযানে অন্যান্য ধারায় ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জনসহ মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানা এলাকায় ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদকসেবী ১৮ জন, ছিনতাইকারী ২ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার আসামি ১ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানা এলাকায় ১৬০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ২ জনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মাদকসেবী ১৪ জন এবং অন্যান্য ধারায় ১ জনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে মাদকসেবী ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।