, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মেলা থেকে নিখোঁজ তানিয়া, সন্ধান পেতে পরিবারের আকুতি বাবুরাইলে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, আগে থেকেই ৪ মাদক মামলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আরমান হোসেনের বার্তা, আদর্শ ও ঐক্যে এগিয়ে যাওয়ার আহ্বান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আবুল বাসার বাদশা ফতুল্লায় স্ত্রী-সন্তান হত্যা: হারেছের মৃত্যুদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারের নাটকীয়তায় হার নারায়ণগঞ্জ প্রমীলার ফতুল্লায় কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু যুবদল নেতা জহির ফকির হত্যা মামলা: কক্সবাজার থেকে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮২ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা-হেরোইন

সিদ্ধিরগঞ্জে মেলা থেকে নিখোঁজ তানিয়া, সন্ধান পেতে পরিবারের আকুতি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝালকুড়ি বাসস্ট্যান্ডের পাশের একটি মেলা থেকে তানিয়া (১৯) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। গত ১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে মেলায় ঘুরতে গিয়ে ভিড়ের মধ্যে তিনি হারিয়ে যান। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর সন্ধান পাননি।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার জিডি নং- ১৩৮৮।

নিখোঁজ তানিয়ার বয়স ১৯ বছর। তাঁর গায়ের রং ফর্সা। নিজের নাম তানিয়া এবং বাবার নাম ইসমাইল বলতে পারলেও তিনি নিজের বাড়ির ঠিকানা জানাতে পারেন না। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ। ফলে নিজের পরিচয় ও ঠিকানা অন্য কাউকে জানানো তাঁর পক্ষে সম্ভব নয়।

নিখোঁজ হওয়ার সময় তানিয়ার পরনে ছিল কপি রঙের বোরকা। তাঁর গলায় বা মাথায় ছিল কমলা রঙের ছাপা ওড়না এবং মুখে ছিল কালো মাস্ক।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তানিয়াকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি তানিয়াকে কোথাও দেখে থাকলে, তাঁর সন্ধান পেলে কিংবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: 📞 ০১৩৪৩২৯৬৪৬৩ 📞 ০১৭৮৭০৫০৪৪১

তানিয়ার সন্ধান পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করে তাঁর পরিবারের কাছে পৌঁছাতে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। আপনাদের সামান্য সহযোগিতাই তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।