শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার  বিএনপি নেতা অকিল উদ্দিনের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের মশিউর রনির বিরুদ্ধে কুচক্রী মহলের ষড়যন্ত্র জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের সাতদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন  ফতুল্লায় বায়ু দূষণে অবৈধ দুই ইটভাটাকে আড়াই লক্ষ টাকা টাকা জরিমানা ডিএনডির জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর উদ্যোগ: খাল খনন ও সিটি করপোরেশনের সাথে চুক্তির প্রস্তাব বিএনপি নেতা অকিল উদ্দিনের উপর হামলার ঘটনায় হাজী মোঃ আরিফ মীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ আমাদের আদর্শিকভাবে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে: আশা আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আড়াইহাজারে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  আইভীর মুক্তির পর চুনকা কুটিরের চারপাশে পুলিশের নজরদারি, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন

সিদ্ধিরগঞ্জে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার 

নিউজ ২৪ নারায়নগঞ্জ: 

সিদ্ধিরগঞ্জে সৌরভ হোসেন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে আদমজী ইপিজেডের বেপজা আবাসিক কোয়ার্টার থেকে ওই ছাত্রের ঝুলন্ত
মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা ধারণা করা হলেও মরদেহের পা বিছানা ও মেঝেতে স্পর্শ করা অবস্থায় থাকায় স্থানীয়দের অনেকেই এ মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন।

নিহত সৌরভ হোসেন নেত্রকোনা জেলার মদন উপজেলার আশুরপুর এলাকার মো. সাদ্দাম হোসেনের ছেলে।

সে আদমজী ইপিজেডের এম.ডব্লিউ স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারসহ সে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের আদমজী ইপিজেডের বেপজা আবাসিক কোয়ার্টারের সি-১ ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে বসবাস করত।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে খাবার শেষে সৌরভ নিজ কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তার মা তাকে ডাকতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে পরিবারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে।

নিহতের বাবা মো. সাদ্দাম হোসেন আদমজী ইপিজেডে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তার অন্যত্র বদলি হওয়ায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন। ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন।

পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মরদেহের পা বিছানা ও মেঝেতে স্পর্শ করা অবস্থায় থাকায় স্থানীয়দের অনেকেই এ মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিহতের বাবা ঘটনাস্থলে পৌঁছানোর পর তার সিদ্ধান্তক্রমে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।