শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার  চাঁদাবাজদের আতঙ্কে ভালো নেই নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা: ডা.শফিকুর রহমান কাঁচপুরে হাইওয়ে পুলিশ ২ হাজার পিস ইয়াবাসহ বাস জব্দ চালক গ্রেপ্তার টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক রাকিব নির্বাচিত ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির নবনিযুক্ত এনডিএ’র- চেয়ারম্যান রাজীবকে নাঃগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকারের ফুলেল শুভেচ্ছা বন্দরে চাকরির প্রলোভনে ডেকে এনে যুবককে অপহরণ; গ্রেপ্তার ১ ফতুল্লায় কোস্টগার্ডের অভিযানে প্রায় দেড় কোটি মূল্যের ভারতীয় পন্য জব্দ  সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ ডটকম” এর প্রককাশক মিঠুন মিয়া’র শোক

সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির নাম ইলিয়াস হোসেন ওরফে জয় (২৭)। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গোকনগর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নয়ামাটি এলাকায় বসবাস করতেন।

প্রাথমিক তদন্তের বরাতে ব়্যাব জানায়, ২০১৯ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি হত্যা মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের একটি আদালত ইলিয়াস হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

পলাতক এই আসামিকে গ্রেপ্তারের লক্ষে র‌্যাব-১১ দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় তার অবস্থান নিশ্চিত হয়ে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।