, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার সেবা প্রার্থীদের জন্য নির্মিত অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’ উদ্বোধন;জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড  সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 

সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালিয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ফয়সাল মোহাম্মদ সাগরের কার্যালয়ে বন্দর থানা পুলিশের কয়েকজন সদস্য প্রবেশ করেন। পুলিশ সাগরকে গ্রেফতার করতে এসেছে—এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিভিন্ন স্থান থেকে এসে কার্যালয়ের সামনে জড়ো হন।

একপর্যায়ে সাগরের গ্রেফতার ঠেকাতে স্থানীয়রা কার্যালয়ের সামনে টেবিল বসিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছান। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা ঘটনাস্থলে অবস্থানের পর পুলিশ সেখান থেকে চলে যায়।

পুলিশ চলে যাওয়ার পর স্থানীয়রা সড়কের ওপর রাখা টেবিল সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে ফয়সাল মোহাম্মদ সাগরকে গ্রেফতারের উদ্দেশ্যেই পুলিশ তার কার্যালয়ে গিয়েছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে পুলিশের ওই অভিযানের কারণ সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।