, , ,
শিরোনামঃ
বিস্কুটের প্যাকেটে ৪.২ কেজি গাঁজা, সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেপ্তার ৩০ হাজার টাকা মজুরির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সাড়ে ৫ ঘণ্টার অবরোধ, ভোগান্তিতে নগরবাসী গোদনাইলে হলি উইলস স্কুলে ব্যতিক্রমী চকলেট উৎসব, এক মুষ্টিতে সর্বোচ্চ ৪২টি! শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুরকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে: এমপি আজাদ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, লিংক রোডে তীব্র যানজট অসামাজিক কাজে লিপ্ত নারী-পুরুষ সহ গ্রেপ্তার ৩১ ‎ সোনারগাঁয়ে দুই শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতি: আন্তজেলা অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার ২০০ কেজি তামার তার বন্দরে প্রবাসীর স্ত্রী হত্যা: মৃত্যুদণ্ড কমিয়ে আসামির যাবজ্জীবন নারায়ণগঞ্জে ডিবির অভিযানে আটক আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর স্মৃতির টানে এক মঞ্চে তোলারামের সাবেক শিক্ষার্থীরা, ২৮ নভেম্বর ওসমানী স্টেডিয়ামে মহামিলন

শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুরকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে: এমপি আজাদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, ফুটেজে কয়েকজন দুষ্কৃতকারীর উপস্থিতি দেখা গেছে, যারা সরাসরি উসকানি ও ইন্ধন দিচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।

সোমবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনরত তৈরি পোশাক কারখানার শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, শ্রমিকদের সঙ্গে মিশে একটি মহল হামলা ও ভাঙচুরের মতো কর্মকাণ্ডে জড়িত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ যদি রাজনৈতিকভাবে এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাহলে আমরা সেটি রাজনৈতিকভাবেই মোকাবিলা করব, ইনশাআল্লাহ। তবে সাধারণ শ্রমিক ভাইদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা কারও বলির শিকার হবেন না।’

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে তিনি বলেন, তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী মজুরি কমিশন গঠন করেছেন। আলোচনার মাধ্যমে যেসব দাবি ন্যায্য বলে বিবেচিত হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাই কোনো মহলের উসকানিতে পড়ে শ্রমিকদের নিজেদের ক্ষতির মুখে ঠেলে দেওয়া উচিত নয়।

শ্রমিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। অবশ্যই আপনাদের জন্য যেটি ন্যায্য, সেটি বাস্তবায়ন করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।