, , ,
শিরোনামঃ
শহীদ শাওনের ৫ম শাহাদাৎ বার্ষিকী ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত পুলিশ সুপাররে নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২ জন শাওন হত্যার বিচার ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির দাবি অকিল উদ্দিন ভুঁইয়ার  শাওন হত্যাসহ গত ১৭ বছরে দেশে সংগঠিত সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে: মামুন মাহমুদ  সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  সদর উপজেলা ইউএনও কার্যালয়ে আগুন; কম্পিউটার, ল্যাপটপসহ প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ছাই চীনা ব্যবসায়ীর লুট হওয়া এক কোটি টাকার মধ্যে ৯৭ লাখ টাকা উদ্ধার ; তিনজন গ্রেপ্তার  নৈতিক ও মানবিক মূল্যবোধের জাগরণে আমাদের এগিয়ে আসতে হবে: এমপি কালাম সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান তিন মাদকসেবীকে আটক করে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা 

শাওন হত্যাসহ গত ১৭ বছরে দেশে সংগঠিত সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে: মামুন মাহমুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্বিচারে হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছিল।

২০২২ সালের ১ সেপ্টেম্বর এই ২নং রেলগেট এলাকায় আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে তৎকালীন পুলিশের এক সদস্যের গুলিতে আমাদের ভাই শাওন শহীদ হন। শাওন হত্যাসহ গত ১৭ বছরে দেশে সংগঠিত সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।

শনিবার (৫ সেপ্টেম্বর) নগরীর ২নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত র‌্যালিপূর্ব এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ তাঁর বক্তব্যে স্মৃতিচারণ করে বলেন, আমরা সম্পূর্ণ নিরস্ত্র ছিলাম। আমাদের হাতে ছিল দলের ব্যানার, পতাকা আর মাইক; কোনো লাঠিসোঁটা ছিল না। সেই নিরপরাধ ও শান্তিপূর্ণ মিছিলে একটি ফ্যাসিস্ট বাহিনী যেভাবে গুলি চালিয়েছিল, তার বর্বরতায় বিশ্ব বাকরুদ্ধ হয়ে পড়েছিল। কিন্তু দমন-পীড়ন চালিয়ে রাজপথের আন্দোলন স্তব্ধ করা যায় নাই। আজ জনগণ জাগ্রত।

তিনি আরও বলেন, আজকে যারা এই প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সমবেত হয়েছেন, তারা যেমন দলের প্রতি অনুগত, তেমনি শাওনসহ সকল শহীদের রক্তের বিচার নিশ্চিত করার দাবিতেও ঐক্যবদ্ধ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-২ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম ভূঁইয়া, আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ জেলা, থানা, পৌরসভা ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।