, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে ফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা  সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রি ও প্রদর্শনের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  নারায়ণগঞ্জের ২৪০টি পূজামণ্ডপে মোট ২৪ লাখ টাকার অনুদান জেলা পরিষদের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন \ বিক্ষোভ রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার সিদ্ধিরগঞ্জে নতুন মোড়কের ৭৪ বোতল মাদকসহ গ্রেফতার ২ এনডিএ চেয়ারম্যান রাজীবের প্রত্যাশা, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬৩ তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

রূপগঞ্জে ফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

রূপগঞ্জে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বিধিমালা লঙ্ঘনের দায়ে ফারিয়া স্পিনিং মিলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর) রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা, রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন দাখিল করেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কঠিন বর্জ্য বিধিমালা, ২০২১-এর ৮ বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জের দূষণকারী শিল্পকারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফারিয়া স্পিনিং মিলস লিমিটেডকে জরিমানার মধ্য দিয়ে রূপগঞ্জে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বিধি প্রয়োগের বিষয়টি আবারও সামনে এসেছে।

পরিবেশ অধিদপ্তরের ঘোষিত অভিযান অব্যাহত থাকলে শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় নিয়ম মানার প্রবণতা বাড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।