বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জ বর্তমানে দেশের অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে: সাংসদ দিপু ভূঁইয়া ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পরকীয়ার ফাঁদে প্রবাসীর স্ত্রী: বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ১০ নং ওয়ার্ড কৃষক দলের দোয়া ও তোবারক বিতরণ  মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে নাসিক প্রশাসকের সাথে চায়না কোম্পানির মতবিনিময়  নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান: সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা

মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে নাসিক প্রশাসকের সাথে চায়না কোম্পানির মতবিনিময় 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আধুনিক, পরিবেশবান্ধব ও মেগাসিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন মেগা প্রকল্পে বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেছে চীনের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানি।

বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে নাসিক প্রশাসকের সাথে চায়না হারবার প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সভায় অংশ নেয় চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এম.আর কে এন্টারপ্রাইজের কর্ণধার মো. রফিকুল ইসলাম রাতুলসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

সভায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনমান উন্নয়ন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা, নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় শহরের জন্য বেশ কয়েকটি মেগা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, ১ হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট, এলআরটি বা মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ প্রকল্প এবং আধুনিক সেতু নির্মাণ প্রকল্প।

চায়না হারবারের প্রতিনিধিরা এসব উন্নয়ন উদ্যোগকে সময়োপযোগী ও দূরদর্শী পরিকল্পনা হিসেবে প্রশংসা করেন। তারা জানান, এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তার পাশাপাশি বড় অঙ্কের সম্ভাব্য বিনিয়োগ ও অর্থায়নে তাদের প্রতিষ্ঠান আগ্রহী।

সভা শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

নাসিক সূত্র জানায়, এই সহযোগিতা বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ একটি আধুনিক, টেকসই ও মেগাসিটি হিসেবে গড়ে ওঠার পথ আরও সুদৃঢ় হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।