, , ,
শিরোনামঃ
বিস্কুটের প্যাকেটে ৪.২ কেজি গাঁজা, সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেপ্তার ৩০ হাজার টাকা মজুরির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সাড়ে ৫ ঘণ্টার অবরোধ, ভোগান্তিতে নগরবাসী গোদনাইলে হলি উইলস স্কুলে ব্যতিক্রমী চকলেট উৎসব, এক মুষ্টিতে সর্বোচ্চ ৪২টি! শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুরকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে: এমপি আজাদ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, লিংক রোডে তীব্র যানজট অসামাজিক কাজে লিপ্ত নারী-পুরুষ সহ গ্রেপ্তার ৩১ ‎ সোনারগাঁয়ে দুই শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতি: আন্তজেলা অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার ২০০ কেজি তামার তার বন্দরে প্রবাসীর স্ত্রী হত্যা: মৃত্যুদণ্ড কমিয়ে আসামির যাবজ্জীবন নারায়ণগঞ্জে ডিবির অভিযানে আটক আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর স্মৃতির টানে এক মঞ্চে তোলারামের সাবেক শিক্ষার্থীরা, ২৮ নভেম্বর ওসমানী স্টেডিয়ামে মহামিলন

বিস্কুটের প্যাকেটে ৪.২ কেজি গাঁজা, সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিনব কৌশলে বিস্কুটের প্যাকেটের ভেতরে লুকিয়ে গাঁজা পাচারের সময় মোছা. আকলিমা (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ সময় তাঁর কাছ থেকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানাধীন বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তিশা পরিবহনের একটি বাস থেকে তাঁকে আটক করা হয়।

এসআরবি-১১-এর নারায়ণগঞ্জ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পরে সন্দেহভাজন ওই নারীকে জিজ্ঞাসাবাদ ও তাঁর সঙ্গে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট তল্লাশি করে ভেতরে লুকানো ৪.২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আকলিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাশীরামপুর এলাকার বাসিন্দা। তিনি রাজেশ সিকদারের স্ত্রী।

এসআরবি-১১ জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আকলিমা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে সংস্থাটি। মাদকের ভয়াল বিস্তার থেকে যুবসমাজকে রক্ষা করতে এসআরবি-১১ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এ ঘটনায় গ্রেপ্তার আকলিমার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।