নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে অকিল উদ্দিন ভূঁইয়া নামে জেলা বিএনপির এক সদস্যকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে নিয়ে ফের ষড়যন্ত্র শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি, বৃক্ষমেলা, বইমেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সময় সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনিকে উদ্দেশ্য করে অকিল উদ্দিন ভূঁইয়া নেতাকর্মীদের সামনে ‘গত ১৭ বছর কী করেছেন’ এমন উস্কানিমূলক কথা বলে দুজনই তর্কে জড়ায়। তাৎক্ষণিক উপস্থিত বিএনপির উর্ধতন নেতৃবৃন্দ বিষয়টি মৌখিকভাবে মিমাংসা করে দেন এরপর অকিল উদ্দিন ও রনি দু’জনই স্বাভাবিক হয়ে যায়। এর কিছু সময় পর অতিউৎসাহী কিছু নেতাকর্মীরা রনিকে অপমান করে কথা বলাটা মেনে নিতে না পেরে অকিল উদ্দিন ভুঁইয়াকে মারধর করে যা রনি অবগত না।
যখন বিষটি মশিউর রনি জানতে পারে তখন দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করেন এবং জড়িত পাঁচজনকে দলের সকল পদ থেকে বহিস্কার করেন। বহিস্কৃতরা হলো:-১/ ফতুল্লা থানার এনায়েত নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদল নেতা মামুন, কাওসার, শ্রী নিতাই, মো. দেলোয়ার হোসেন ও আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: জিয়াউল হক রিপন। বহিষ্কৃত ৫ জনকেই প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব ধরনের পদ-পদবী থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বিএনপি নেতা অকিল উদ্দিন ভুঁইয়ার উপর হামলকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিয়ে পাঁচজনকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব ধরনের পদ-পদবী থেকে আজীবনের জন্য বহিষ্কার করেন । তবে একটি কুচক্রী মহল হামলার ঘটনাটি মশিউর রনিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ঘটনাটি ভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।
উল্লেখ্য, বিগত কয়েকদিন আগে ১২ এপ্রিল ফতুল্লায় সংঘর্ষের ঘটনায় মামলায় আসামি করা হয় মশিউর রহমান রনিকে। এমন একের পর এক রনিকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তবে কোন ষড়যন্ত্রই সফল হতে পারছে না। তাই অকিল উদ্দিন ভুঁইয়াকে মারধরের ঘটনাকে ভিন্নদিকে প্রবাহিত করতে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে একটি কুচক্র।
এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সদস্য সচিব মশিউর রহমান রনির কাছে জানতে চাইতে তিনি বলেন, বিএনপি নেতা অকিল উদ্দিন ভুঁইয়ার উপর হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আমি তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে পাঁচজনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করেছি এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ আঙ্কেল সালিসি বিচার করে তাদের শাস্তির ব্যবস্থা করেছেন এতে হামলায় আহত বিএনপি নেতা অকিল উদ্দিন ভুঁইয়া সন্তোষ প্রকাশ করেছেন। এরপরও ঘটনাকে ভিন্নদিকে নিতে একটি কুচক্রী মহল বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে।
রনি বলেন, আসলে নারায়ণগঞ্জে এখন এমন এক নোংরা রাজনীতি শুরু হয়েছে যে, কে কাকে কীভাবে মিথ্যা অপবাদ দিয়ে রাজনীতি থেকে ‘আউট’ করে দেবে—সেই অসুস্থ প্রতিযোগিতা চলছে। আমার বিরুদ্ধেও সেই ষড়যন্ত্রেরই একটি অংশ।
তিনি বলেন “আমি বিগত ১৭ বছর রাজপথে লড়াই-সংগ্রাম করেছি, মাঠে ছিলাম। আজ যখন দল ও রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সময় এসেছে, তখনই আমাকে ঘায়েল করার চেষ্টা চলছে। কিন্তু আমি বিশ্বাস করি, এসব করে আমাকে দমানো যাবে না। কারণ আমার রাজনীতি হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে এবং তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে। আমার শক্তি হচ্ছে নারায়ণগঞ্জবাসী ও আমার নেতাকর্মীদের ভালোবাসা। কোনো ভিত্তিহীন অপচেষ্টা আমার রাজনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।
Leave a Reply