শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে মরহুম খালেদা জিয়া হাসপাতাল নামকরণ করার দাবি এড. টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোকজ নারীরা আজ সমাজের কোনো অংশেই পিছিয়ে নেই: প্রশাসক সাখাওয়াত হোসেন শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশ গঠন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে: মামুন মাহমুদ  রূপগঞ্জে বালু নদীর ওপর দীর্ঘদিনের প্রতীক্ষিত সেতু দ্রুত নির্মাণের দাবি দিপু ভূঁইয়ার ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে গেলো প্রাইভেটকার নারায়ণগঞ্জে প্রায় সাড়ে তিন লক্ষ শিশুকে টিকা প্রদান করা হবে: সিভিল সার্জন  সিদ্ধিরগঞ্জে দুই শিশু যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার বন্দরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার  বন্দরে মরিয়ম আক্তার নামে গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসে’র জমকালো আয়োজনে বর্ষবরণ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বাংলা নববর্ষ – ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য বর্ষবরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ই এপ্রিল) বিকেলে নগরীর জিয়া হল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।

‘নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান’ এই স্লোগানকে সামনে রেখে এ বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির চিরন্তন লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ওপর বক্তৃতারা গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সকল মতভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা এড. জাকির হোসেন, বিশিষ্ট আইনজীবী এড. রেজা, জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনি, জাসাস নেতা পাপন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।