নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে আক্তার হোসেন (৫২) নামে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আক্তার হোসেন জিওধরা এলাকার মৃত হাজী আলী বাহার মিয়ার ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আক্তার হোসেন দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এছাড়া বন্দর উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল-মিটিংয়েও তিনি সক্রিয়ভাবে অংশ নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ওসি আরও জানান, তাঁর বিরুদ্ধে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply