নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দরে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রাবেয়া বেগম (৩৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। ধৃত নারী মাদক ব্যবসায়ী রাবেয়া বেগম বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার জাকির হোসেনের স্ত্রী।
এ ব্যাপারে ডিবি পুলিশের উপ পরিদর্শক এটিএম জহিরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যারা মামলা নং- ২১(৪)২৬। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে গত বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড়স্থ সায়রা গার্ডেনের সামনে পাঁকা রাস্তার উপর অভিমান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
Leave a Reply