নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দর উপজেলায় কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বন্দর উপজেলা পরিষদের এডিপি (৪র্থ কিস্তি) এর আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল থেকে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, “কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা। নারী শিক্ষা ও স্বাস্থ্যের সামগ্রিক উন্নয়নে বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ এডহক কমিটির সাবেক সভাপতি জনাব ইফফাত আরা ইতি এবং নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ এডহক কমিটির সদস্য ফেরদৌস ওয়াহিদ সুমন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে স্যানিটারি সুরক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply