, , ,
শিরোনামঃ
ফতুল্লায় নিজ হাতে স্বামীকে জবাই ও হাত পায়ের রগ কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার  ফল চাষ ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে’: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাও জরুরি : অ্যাডভোকেট নূর বাঁধন কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না : ডিসি মো:রায়হান কবির অনগ্রসর জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: ডিসি জাহিদুল নারায়ণগঞ্জে বিডিএস অবহিতকরণ সভায় ড্রোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হবে জমি জরিপ:ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কিছু শিল্পগোষ্ঠী ও কর্পোরেট মাফিয়া চক্রের টার্গেটে এমপি মান্নান ও পুত্র সজিব নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

ফল চাষ ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে’: ডিসি মো :রায়হান কবির

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ ফল উৎসবের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

মেলায় দেশীয় জাতের আম, লিচু, কাঁঠাল, জাম, তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক তথ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “দেশের পুষ্টি চাহিদা পূরণ এবং কৃষকের আয় বাড়াতে ফল চাষের কোনো বিকল্প নেই। আমাদের এখন ফল উৎপাদনের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং অপচয় রোধ হবে।”

দিনব্যাপী এ আয়োজনে কৃষক, ফল ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।