, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন \ বিক্ষোভ রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার সিদ্ধিরগঞ্জে নতুন মোড়কের ৭৪ বোতল মাদকসহ গ্রেফতার ২ এনডিএ চেয়ারম্যান রাজীবের প্রত্যাশা, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬৩ তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও টেঁটাবিদ্ধে আহত ১০ সিদ্ধিরগঞ্জে তাঁতী দলের পদ থেকে ইদ্রিস হাসানকে বহিষ্কার চাঁদাবাজ ও আলোচিত সন্ত্রাসীর তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ অঞ্চল

ফতুল্লায় বায়ু দূষণে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৪ মার্চ) ফতুল্লা উপজেলার চর বক্তাবলীর চরবয়রাগাদি এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি ইটভাটার কার্যক্রম বন্ধ ও ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানায় পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. নাহিদ নিয়াজ শিশির এর নেতৃত্বে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম অভিযান পরিচালনা করে। ফতুল্লা চর বক্তাবলী চরবয়রাগাদি এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী নিম্নোক্ত মেসার্স সি বি এফ ব্রিক ফিল্ড থেকে ৪ লাখ টাকা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারাখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।