শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নিহত যুবদল নেতা তানভীর আহমেদ ফিরোজ খানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে সেন্টাল খেয়া ঘাটে ট্রলার চলাচল,এমপি ও ডিসি’র হস্তক্ষেপ চাইলেন ইজারাদার দিদার খন্দকার  খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে মরহুম খালেদা জিয়া হাসপাতাল নামকরণ করার দাবি এড. টিপুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোকজ নারীরা আজ সমাজের কোনো অংশেই পিছিয়ে নেই: প্রশাসক সাখাওয়াত হোসেন শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশ গঠন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে: মামুন মাহমুদ  রূপগঞ্জে বালু নদীর ওপর দীর্ঘদিনের প্রতীক্ষিত সেতু দ্রুত নির্মাণের দাবি দিপু ভূঁইয়ার ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে গেলো প্রাইভেটকার নারায়ণগঞ্জে প্রায় সাড়ে তিন লক্ষ শিশুকে টিকা প্রদান করা হবে: সিভিল সার্জন  সিদ্ধিরগঞ্জে দুই শিশু যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার

ফতুল্লায় বায়ু দূষণে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৪ মার্চ) ফতুল্লা উপজেলার চর বক্তাবলীর চরবয়রাগাদি এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি ইটভাটার কার্যক্রম বন্ধ ও ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানায় পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. নাহিদ নিয়াজ শিশির এর নেতৃত্বে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম অভিযান পরিচালনা করে। ফতুল্লা চর বক্তাবলী চরবয়রাগাদি এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী নিম্নোক্ত মেসার্স সি বি এফ ব্রিক ফিল্ড থেকে ৪ লাখ টাকা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারাখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।