, , ,
শিরোনামঃ
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে স্বদেশ পরিবহনের বাসের ধাক্কা, আহত কয়েকজন সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করা নীলাচল পরিবহনের বাসে আগুন সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরনে ছিল কালো হাফপ্যান্ট চাষাড়ায় জুয়ার আস্তানায় পুলিশের বিশেষ অভিযান, ২৮ জুয়াড়ি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: সামারি ট্রায়ালের অভিযুক্তসহ গ্রেপ্তার ২১ সেজদারত অবস্থায় মসজিদে প্রাণ গেল মুসল্লির সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (NCCI) এবং We Are Volunteers-এর প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিরা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন।

সৌজন্য সাক্ষাতে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পাঞ্চলের নিরাপত্তা, জননিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পুলিশ ও ব্যবসায়ী সমাজের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

আলোচনায় ব্যবসায়ী প্রতিনিধিরা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান আইনগত অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদারের বিষয়ে মতামত তুলে ধরেন।

পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, চাঁদাবাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ দায়িত্বশীলভাবে কাজ করছে। এ ক্ষেত্রে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা ও পারস্পরিক সমন্বয় গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে পুলিশ সুপার নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে BKMEA ও NCCI-এর সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং BKMEA, NCCI ও We Are Volunteers-এর সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।