নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার মোট ৬৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৯ জন মাদক ব্যবসায়ী, ৩৭ জন মাদকসেবী, ২ জন ছিনতাইকারী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামি রয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে মাদকসেবী ৭ জন ও পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ ৪০৩ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১ জন এবং ১ জন ছিনতাইকারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ ২৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৭ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী এবং পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশ ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১২ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামিসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
Leave a Reply