, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করা নীলাচল পরিবহনের বাসে আগুন সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরনে ছিল কালো হাফপ্যান্ট চাষাড়ায় জুয়ার আস্তানায় পুলিশের বিশেষ অভিযান, ২৮ জুয়াড়ি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: সামারি ট্রায়ালের অভিযুক্তসহ গ্রেপ্তার ২১ সেজদারত অবস্থায় মসজিদে প্রাণ গেল মুসল্লির সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু অরাজকতা ও গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৬ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফতুল্লা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ফতুল্লা প্রেসক্লাব। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই শুভেচ্ছা বিনিময় হয়।

ফতুল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন এবং অর্থ সম্পাদক আনিসুর রহমান জুয়েলসহ কমিটির সকল নেতৃবৃন্দকে উষ্ণ অভিনন্দন জানানো হয়।

এ সময় ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম রহিম, অর্থ সম্পাদক শাকিল আহম্মেদ ডিয়েল, দপ্তর সম্পাদক মোস্তাক আহম্মেদ সুমন, এবং সদস্য মোঃ সেলিম হোসেন, মোঃ জসিম উদ্দিন, রাকিব চৌধুরী শিশির, মোঃ সোহেল রানা ও আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তারা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় ফতুল্লা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, “গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা ও স্বাধীন সাংবাদিকতা বিকাশে নবনির্বাচিত কমিটির ভূমিকা হবে ইতিবাচক ও প্রেরণাদায়ী। আমরা আশা করি, তাঁদের নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে যাবে।”

অনুষ্ঠান শেষে দুই প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা অভিমত জানান যে, এই ফুলেল শুভেচ্ছা বিনিময় দুই সংগঠনের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় ও শক্তিশালী করবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।