শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার  চাঁদাবাজদের আতঙ্কে ভালো নেই নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা: ডা.শফিকুর রহমান কাঁচপুরে হাইওয়ে পুলিশ ২ হাজার পিস ইয়াবাসহ বাস জব্দ চালক গ্রেপ্তার টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক রাকিব নির্বাচিত ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির নবনিযুক্ত এনডিএ’র- চেয়ারম্যান রাজীবকে নাঃগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকারের ফুলেল শুভেচ্ছা বন্দরে চাকরির প্রলোভনে ডেকে এনে যুবককে অপহরণ; গ্রেপ্তার ১ ফতুল্লায় কোস্টগার্ডের অভিযানে প্রায় দেড় কোটি মূল্যের ভারতীয় পন্য জব্দ  সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ ডটকম” এর প্রককাশক মিঠুন মিয়া’র শোক

চাঁদাবাজদের আতঙ্কে ভালো নেই নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা: ডা.শফিকুর রহমান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা চাঁদাবাজদের আতঙ্কে ‘ভালো নেই’ বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। চাঁদাবাজির পেছনে সরকারদলীয় লোকেরা আছেন বলেও ইঙ্গিত করেছেন তিনি।

শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর মাসদাইরে কেন্দ্রীয় ইদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ডান্ডি বলা হতো। ঢাকা ছিল প্রশাসনিক রাজধানী আর নারায়ণগঞ্জ ছিল শিল্পের রাজধানী। ঢাকা ঢাকার জায়গায় আছে, কিন্তু নারায়ণগঞ্জ তার গৌরব হারিয়ে ফেলেছে। বরঞ্চ মাঝখানে এইটা সন্ত্রাসের রাজধানী হিসেবে পরিচিত হয়েছিল। ত্বকী আপনাদেরই ছেলে। তার হত্যার বিচার কি এই নারায়ণগঞ্জের মানুষ আজ পর্যন্ত পেয়েছে? পায়নি। শুধু কি ত্বকী, সাত খুনের ঘটনা কি আমরা ভুলে যাবো? এ রকম দফায় দফায় ছোপ, ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ এই নারায়ণগঞ্জে উপহার দেওয়া হয়েছিল।”

তিনি আরও বলেন, “কোন কোন নেতা হুঙ্কার দিয়ে বলতেন, খেলা হবে। এখন কার বিরুদ্ধে, কোন মাঠে খেলতেছেন? এখন কিন্তু তারা আর নারায়ণগঞ্জে আছে? এখন কি আর খেলা হবে বলে? হুঙ্কার দেওয়া ভালো নয়। অহংকার আল্লাহ তাআলার চাঁদর। এইটা নিয়া কোনো মানুষ টানাটানি করুক, এইটা আল্লাহ পছন্দ করেন না। অহংকারীরা কিছুটা পাওনা পেয়েছে। বাকিটাও পাবে। নতুন করে ওই রকম কোনো গডফাদার তৈরি হোক, সেটা আমরা চাই না।”

এ মঞ্চে আসার আগে নারায়ণগঞ্জের বিশিষ্ট কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন জানিয়ে জামায়াত আমীর বলেন, “একটুখানি সময় তাদের কথা শুনলাম। কী যেন আতঙ্ক তাদেরকে তাড়া করছে। তারা বুক বড় করে, মুখ খুলে কথা বলতে চান না। তাদের চোখের ভাষা বুঝা যায় কিন্তু ঠোটের ভাষা অস্পষ্ট। শেষ পর্যন্ত একজন তো নিরবতা ভেঙ্গে বললেন, ‘আমরা ভালো নেই। এই চাঁদাবাজরা ভালো থাকতে দিচ্ছে না।”

এই চাঁদাবাজরা কারা, কোন দলের প্রশ্ন করে তিনি বলেন, “নারায়ণগঞ্জবাসী আপনারা এদের চেনেন কিনা? দলের নেতা হয়ে বলা হবে- আমরা দুর্নীতির টুঁটি চেপে ধরবো। আর ঘরে ঘরে চাঁদাবাজদেরকে লেলিয়ে দিবেন। কথার সঙ্গে কাজে মিল নেই। আবার তারাই আমাদের খোঁটা দেন- আমরা নাকি জান্নাতের টিকেট বিক্রি করি।”

তিনি আরও বলেন, “অন্যের সম্পদের উপর যারা লোলুপ দৃষ্টি ফেলে, তারা চোর। এরা চোরের চাইতেও খারাপ। যদি তোর কিছু না থাকে, তাহলে ভিক্ষা কর। ভিক্ষা করা হারাম না, কিন্তু চুরি এবং চাঁদাবাজি সর্বাবস্থায় হারাম। আগের হাট-বাজার, মহালের দখলদারি কেবল হাত-বদল হয়েছে। এমনকি আগে যে সমস্ত ব্যাংক-ডাকাতদের ব্যবসা কারা করছে তাদেরকে কি আমরা চিনি না? জনগণ সময়মতো জবাব দেবে।”

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বারের সভাপতিত্বে এ সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এদিন, আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলের মেয়র সম্ভাব্য প্রার্থী হিসেবে আবদুল জব্বারের নাম ঘোষণা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।