শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার  চাঁদাবাজদের আতঙ্কে ভালো নেই নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা: ডা.শফিকুর রহমান কাঁচপুরে হাইওয়ে পুলিশ ২ হাজার পিস ইয়াবাসহ বাস জব্দ চালক গ্রেপ্তার টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক রাকিব নির্বাচিত ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির নবনিযুক্ত এনডিএ’র- চেয়ারম্যান রাজীবকে নাঃগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকারের ফুলেল শুভেচ্ছা বন্দরে চাকরির প্রলোভনে ডেকে এনে যুবককে অপহরণ; গ্রেপ্তার ১ ফতুল্লায় কোস্টগার্ডের অভিযানে প্রায় দেড় কোটি মূল্যের ভারতীয় পন্য জব্দ  সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ ডটকম” এর প্রককাশক মিঠুন মিয়া’র শোক

কাঁচপুরে হাইওয়ে পুলিশ ২ হাজার পিস ইয়াবাসহ বাস জব্দ চালক গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

এ ঘটনায় বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং বাসটিকে জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে কাঁচপুর হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কের ঢাকাগামী লেনে খান পাম্পের সামনে চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান চালায়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কাঁচপুর হাইওয়ে থানার এসআই (নিঃ) শফিউল আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ‘Saintmartin AL Mizan’ লেখা যশোর-ব-১১-০২৫৩ নম্বরের একটি বাসকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসটির চালকের আসনের ডান পাশে গাড়ির সঙ্গে সংযুক্ত একটি বক্সের ভেতর কালো-লাল স্কচটেপে মোড়ানো নীল রঙের একটি এয়ারটাইট জিপার ব্যাগ পাওয়া যায়।
পরে ব্যাগটি খুলে ১০টি পৃথক প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

এ ঘটনায় বাসচালক মো. শরিফ হোসেন (৩৯) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম বিষয়টি নিশ্চিত করেন উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।