, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার সেবা প্রার্থীদের জন্য নির্মিত অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’ উদ্বোধন;জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১৬ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড  সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 

এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে গরিব, দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপকারভোগীদের উদ্দেশে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “এটি সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। এটি কোনো দান বা অনুদান নয়।”

তিনি বলেন, এডিপির অর্থায়নে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সুযোগ-সুবিধা প্রকৃত প্রাপ্য ও যোগ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি কাজ করে যাবেন। সরকারের দেওয়া এই সহায়তাকে যথাযথভাবে কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, সেলাই মেশিন ও আর্থিক সহায়তার মতো উদ্যোগ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পারিবারিকভাবে তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সদর উপজেলার প্রধান প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সহায়তা গ্রহণকারী নারীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।