, , ,
শিরোনামঃ
বয়স-পেশার ব্যবধান ভুলে তোলারাম কলেজের প্রাক্তনদের মিলনমেলা, ৯০ বছরে স্মৃতির মহোৎসব তোলারাম কলেজ আমাদের আবেগের জায়গা, পুনর্মিলনীতে বললেন মাশুকুল ইসলাম রাজিব নাশকতায় অর্থ জোগানের অভিযোগে আলোচনায় মোকাররম সর্দার, ফতুল্লায় বিএনপি নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭ ইউনিয়নে ফগার মেশিন ও মশক নিধনের ওষুধ বিতরণ নারায়ণগঞ্জে তিন কারখানায় শ্রমিক অসন্তোষ, বকেয়া বেতন ও চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ ফতুল্লায় বসতবাড়িতে আগুন, ২ লাখ টাকার ক্ষতি; ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ২০ লাখ টাকার সম্পদ নারায়ণগঞ্জ ক্লাবের সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, শিক্ষার্থীদের হাতে সনদপত্র বিতরণ রূপগঞ্জে পেনগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার, অস্ত্র কেনাবেচার অভিযোগ বন্দরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সেবনরত অবস্থায় চারজনসহ গ্রেপ্তার ৬

রূপগঞ্জে পেনগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার, অস্ত্র কেনাবেচার অভিযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ শাওন হোসেন সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের একটি একতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩-এর একটি দল চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় ইসহাক রহমান হাসানের ভাড়া দেওয়া একটি একতলা ভবনের ছাদ থেকে শাওন হোসেন সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির অস্ত্র ও গুলি কেনাবেচার উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা জানিয়েছেন।

এ ঘটনায় জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।