, , ,
শিরোনামঃ
বয়স-পেশার ব্যবধান ভুলে তোলারাম কলেজের প্রাক্তনদের মিলনমেলা, ৯০ বছরে স্মৃতির মহোৎসব তোলারাম কলেজ আমাদের আবেগের জায়গা, পুনর্মিলনীতে বললেন মাশুকুল ইসলাম রাজিব নাশকতায় অর্থ জোগানের অভিযোগে আলোচনায় মোকাররম সর্দার, ফতুল্লায় বিএনপি নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭ ইউনিয়নে ফগার মেশিন ও মশক নিধনের ওষুধ বিতরণ নারায়ণগঞ্জে তিন কারখানায় শ্রমিক অসন্তোষ, বকেয়া বেতন ও চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ ফতুল্লায় বসতবাড়িতে আগুন, ২ লাখ টাকার ক্ষতি; ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ২০ লাখ টাকার সম্পদ নারায়ণগঞ্জ ক্লাবের সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, শিক্ষার্থীদের হাতে সনদপত্র বিতরণ রূপগঞ্জে পেনগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার, অস্ত্র কেনাবেচার অভিযোগ বন্দরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সেবনরত অবস্থায় চারজনসহ গ্রেপ্তার ৬

বন্দরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সেবনরত অবস্থায় চারজনসহ গ্রেপ্তার ৬

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনকে মাদক সেবনরত অবস্থায় এবং দুজনকে পূর্বের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের অংশগ্রহণে থানা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। এ ছাড়া পূর্বের মামলায় অভিযুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।