, , ,
শিরোনামঃ
ফতুল্লায় বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুড়ল চেয়ার-পর্দা ফতুল্লায় জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন ফতুল্লা থেকে অপহরণের পাঁচ মাস পর মেহেরপুরে স্কুলছাত্রী উদ্ধার সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বন্দরে বিএনপির শোডাউন, নেতৃত্বে আবুল কাউসার আশা রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড দুই মাসের আতঙ্কের অবসান, বন্দরে পুকুর থেকে সেই কুমির উদ্ধার আওয়ামী লীগ নেতাদের পক্ষে ওয়াকালতনামায় স্বাক্ষর করলে আইনজীবীদের কালো তালিকাভুক্তির হুঁশিয়ারি টিপুর গোপালগঞ্জের সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি এমপি মান্নানের নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, উত্তীর্ণ ২২২ প্রার্থী

গোপালগঞ্জের সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি এমপি মান্নানের

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

গোপালগঞ্জের সব সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সরকারি চাকরিতে কর্মরত গোপালগঞ্জের বাসিন্দাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে আয়োজিত এক দলীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন।

বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, “নিষিদ্ধ দল অন্যায়ভাবে বিগত ১৬ বছর ক্ষমতায় ছিল। এখন জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে ভারতের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ দেশের জনগণ কোনো দিন তা হতে দেবে না। কাল থেকে গোপালগঞ্জের সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, স্কুল-কলেজ—যা কিছু আছে, সব বন্ধ করে দেব। শেখ হাসিনা গোপালগঞ্জে থাকুক। গোপালগঞ্জের লোক সারা বাংলাদেশের যেখানে সরকারি চাকরি করে, তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে।”

নিজ নির্বাচনী এলাকার পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জের মানুষ। আমি এতক্ষণ সোনারগাঁ, নবীগঞ্জ-গুজারাঘাট দিয়ে চাষাঢ়া, সাইনবোর্ড হয়ে এখানে এসেছি। এখন আবার নয়াপুর-শাদীপুরের দিকে যাব। আল্লাহ বাঁচাইলে, আমাদের সোনারগাঁ শান্তিতে থাকলে আমরাও শান্তিতে থাকব। বাংলাদেশ নিয়ে আমার কোনো কথা নাই, যার যার আসন, সে রক্ষা করবে।”

এ সময় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

তাঁর এ বক্তব্যে গোপালগঞ্জের সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ এবং সেখানকার বাসিন্দাদের সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়ার হুঁশিয়ারি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিতে পারে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।