, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির ‘লীগ প্রতিরোধ’ কর্মসূচি, দিনভর অবস্থান ও বিক্ষোভ মিছিল রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী ৯৫ শতাংশ কাজ শেষ, সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি ফতুল্লায় মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৩ সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যুবদল নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান সাহেদ আহমেদের ফতুল্লায় শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রূপগঞ্জে গভীর রাতে পৃথক স্থানে দুটি বাসে আগুন, দুর্বৃত্ত শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা

নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির ‘লীগ প্রতিরোধ’ কর্মসূচি, দিনভর অবস্থান ও বিক্ষোভ মিছিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি, অগ্নিসংযোগ ও বোমাবাজির অভিযোগ তুলে নারায়ণগঞ্জে দিনব্যাপী ‘লীগ প্রতিরোধ’ কর্মসূচি পালন করেছে জাতীয় যুবশক্তির জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা।

দিনভর অবস্থান কর্মসূচি শেষে বিকেলে শহীদ রিয়া গোপ স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শিবু মার্কেটসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জাহিদুল হক বাঁধন বলেন, “নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ বা বোমাবাজি করার সুযোগ পাবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা যুবসমাজকে সঙ্গে নিয়ে কঠোর হাতে দমন করা হবে। জনগণের জানমালের নিরাপত্তায় জাতীয় যুবশক্তি রাজপথে সর্বদা প্রহরী হিসেবে কাজ করবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্যসচিব তামজিদ জুবায়ের, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক নূরজামাল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত, যুগ্ম আহ্বায়ক অনিক খান সিয়ামসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।