, , ,
শিরোনামঃ
বন্দরে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত দুর্গাপূজা উপলক্ষে এমপি আবুল কালামের সঙ্গে পূজা উদযাপন ফ্রন্ট নেতার সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ১০৫ জন গ্রেপ্তার, মাদকসেবী ৭৬ অসুস্থ বিএনপি নেতা মেজবাহ উদ্দিন স্বপনকে দেখতে হাসপাতালে আবুল কাউছার আশা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে তীব্র তাপদাহে ডিসি-এসপির যৌথ উদ্যোগে পানি-স্যালাইন বিতরণ নবীগঞ্জে ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগ, দুই নারীসহ আটক ৩ ৫০ ঘণ্টায় তিন খুন, আতঙ্কে বন্দর: চারজন গ্রেপ্তার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোঃ: মিয়া চান-এর শোক

বন্দরে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে স্টারলাইন পরিবহনের একটি বাসের চাপায় আবুল বাশার (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লাঙ্গলবন্দ এলাকার লেডিস পাম্পের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নিহত আবুল বাশার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের আবু সালেহ চান মিয়ার ছেলে। তিনি প্রায় এক বছর ধরে লাঙ্গলবন্দের লেডিস পাম্পে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে গত ১০ বছর ধরে বন্দরের মদনপুর এলাকায় বসবাস করতেন তিনি।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আল মামুন জানান, মহাসড়ক পারাপারের সময় স্টারলাইন পরিবহনের একটি বাস আবুল বাশারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।

নিহতের বড় ছেলে জয়নাল আবেদীন রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তাঁর বাবার মরদেহ শনাক্ত করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।