, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন \ বিক্ষোভ রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার সিদ্ধিরগঞ্জে নতুন মোড়কের ৭৪ বোতল মাদকসহ গ্রেফতার ২ এনডিএ চেয়ারম্যান রাজীবের প্রত্যাশা, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬৩ তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও টেঁটাবিদ্ধে আহত ১০ সিদ্ধিরগঞ্জে তাঁতী দলের পদ থেকে ইদ্রিস হাসানকে বহিষ্কার চাঁদাবাজ ও আলোচিত সন্ত্রাসীর তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ অঞ্চল

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন \ বিক্ষোভ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার শিল্প কারখানার নির্গত বর্জ্য ও দূষিত রঙিন পানি শীতলক্ষ্যায় সরাসরি ফেলার প্রতিবাদে এবং আশপাশের পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে।

১১অক্টোবর রবিবার তারাবো পৌরসভার নোয়াপাড়া, হাটিপাড়া, সুলতানবাগ, তারাবো, বিশ্বরোড এলাকাবাসী ঢাকা-তারাবো সড়কের শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর পূর্ব পাশে এ মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক তারাবো এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তারাবো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক প্রধান।

সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মুজিবর রহমান ভুঁইয়া, তারাবো পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল্লাহ মুন্সী, তারাবো পৌরসভার সাবেক কমিশনার আবু তাহের, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ইসমাইল হোসেন, বিএনপি নেতা ইয়ার হোসেন ভুঁইয়া, সুরুজ প্রধান ও নুরুল আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তারাবো পৌরসভার সুলতানবাগ এলাকায় স্থাপিত টিকে গ্রুপের সবনম ভেজিটেবল ওয়েল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডসহ আশপাশের কারখানাগুলো দীর্ঘদিন ধরে তাদের নির্গত বর্জ্য ও দূষিত গরম রঙিন পানি লোকালয়সহ সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলছে। জনবসতিসহ আশপাশের খোলা জায়গায় প্রতিনিয়ত বর্জ্য ফেলে জলাবদ্ধতার সৃষ্টি করছে। অবৈধভাবে দখলে নেওয়া শীতলক্ষ্যা নদীর তীর, রাস্তা ও সরকারি জমি ছেড়ে দিতে হবে। তাদের যানবাহনের নির্গত কালো ধোঁয়া ও গাড়ির হর্ণের উচ্চ শব্দে শিক্ষার্থীদের লেখাপড়ায় ভিগ্ন ঘটছে। জনবসতি এলাকার উপর দিয়ে অধিক মাত্রায় ঝুঁকিপূর্ণ ৩৩কেভি হাই-ভোল্টেজ বিদ্যুতের লাইন স্থাপন করার পাঁয়তারা করা হচ্ছে।

হাই-ভোল্টেজের বিদ্যুতের লাইন আধুনিক প্রযুক্তিতে মাটির নিচ দিয়ে নিতে হবে। অবিলম্বে এলাকাবাসীর এসকল দাবি মেনে নিতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারাবো বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।