, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন \ বিক্ষোভ রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার সিদ্ধিরগঞ্জে নতুন মোড়কের ৭৪ বোতল মাদকসহ গ্রেফতার ২ এনডিএ চেয়ারম্যান রাজীবের প্রত্যাশা, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬৩ তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও টেঁটাবিদ্ধে আহত ১০ সিদ্ধিরগঞ্জে তাঁতী দলের পদ থেকে ইদ্রিস হাসানকে বহিষ্কার চাঁদাবাজ ও আলোচিত সন্ত্রাসীর তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ অঞ্চল

সিদ্ধিরগঞ্জে নতুন মোড়কের ৭৪ বোতল মাদকসহ গ্রেফতার ২

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে নতুন মোড়কে বিক্রয় নিষিদ্ধ মাদকদ্রব্য FAIRDYL ও WINCEREX-এর ৭৪ বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মধ্য সানারপাড় এলাকায় আঃ আওয়াল ভুইয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। ডিবির এসআই মিজানুর রহমান, পিপিএম ও এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার মৃত খোদা বক্সের ছেলে ইকবাল খাঁ (৫০), যিনি মধ্য সানারপাড়ে আঃ আওয়াল ভুইয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার মৃত আঃ আওয়াল ভুইয়ার ছেলে খবির ভুইয়া (৩৬)।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।