, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ সদরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে স্বদেশ পরিবহনের বাসের ধাক্কা, আহত কয়েকজন সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করা নীলাচল পরিবহনের বাসে আগুন সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরনে ছিল কালো হাফপ্যান্ট চাষাড়ায় জুয়ার আস্তানায় পুলিশের বিশেষ অভিযান, ২৮ জুয়াড়ি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: সামারি ট্রায়ালের অভিযুক্তসহ গ্রেপ্তার ২১ সেজদারত অবস্থায় মসজিদে প্রাণ গেল মুসল্লির সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু অরাজকতা ও গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করা নীলাচল পরিবহনের বাসে আগুন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠ সংলগ্ন নতুন রাস্তায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আদমজী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পাওয়ার পর আদমজী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, পার্কিং করে রাখা বাসটিতে গভীর রাতে আগুন লাগার ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত—তা খতিয়ে দেখছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।