, , ,
শিরোনামঃ
শহীদ শাওনের ৫ম শাহাদাৎ বার্ষিকী ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত পুলিশ সুপাররে নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২ জন শাওন হত্যার বিচার ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির দাবি অকিল উদ্দিন ভুঁইয়ার  শাওন হত্যাসহ গত ১৭ বছরে দেশে সংগঠিত সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে: মামুন মাহমুদ  সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  সদর উপজেলা ইউএনও কার্যালয়ে আগুন; কম্পিউটার, ল্যাপটপসহ প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ছাই চীনা ব্যবসায়ীর লুট হওয়া এক কোটি টাকার মধ্যে ৯৭ লাখ টাকা উদ্ধার ; তিনজন গ্রেপ্তার  নৈতিক ও মানবিক মূল্যবোধের জাগরণে আমাদের এগিয়ে আসতে হবে: এমপি কালাম সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান তিন মাদকসেবীকে আটক করে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা 

শহীদ শাওনের ৫ম শাহাদাৎ বার্ষিকী ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
মো: মিঠুন মিয়া, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:
যুবদল নেতা শহীদ শাওনের ৫ম শাহাদাৎ বার্ষিকী স্মরণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের বিশেষ সহকারী মো. সেলিম হোসেন দিপু।

সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সোনারগাঁ উপজেলা বিএনপি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী দিপুর নেতৃত্বে র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‍্যালিকে ঘিরে নেতাকর্মীদের হাতে শোভা পায় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। দিপুর নেতৃত্বে অংশ নেওয়া বিশাল মিছিলটি র‍্যালিতে আলাদা প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে এবং একপর্যায়ে র‍্যালিটি বড় ধরনের গণজমায়েতে রূপ নেয়।

এ সময় নেতাকর্মীরা শহীদ শাওনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। একই সঙ্গে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানানো হয়।

র‍্যালিতে অংশ নিয়ে মো. সেলিম হোসেন দিপু বলেন, শহীদ শাওনের আত্মত্যাগ বিএনপির নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা জোগায়। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।

র‍্যালিতে সোনারগাঁ উপজেলা বিএনপি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।