, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত পুলিশ সুপাররে নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২ জন শাওন হত্যার বিচার ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির দাবি অকিল উদ্দিন ভুঁইয়ার  শাওন হত্যাসহ গত ১৭ বছরে দেশে সংগঠিত সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে: মামুন মাহমুদ  সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  সদর উপজেলা ইউএনও কার্যালয়ে আগুন; কম্পিউটার, ল্যাপটপসহ প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ছাই চীনা ব্যবসায়ীর লুট হওয়া এক কোটি টাকার মধ্যে ৯৭ লাখ টাকা উদ্ধার ; তিনজন গ্রেপ্তার  নৈতিক ও মানবিক মূল্যবোধের জাগরণে আমাদের এগিয়ে আসতে হবে: এমপি কালাম সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান তিন মাদকসেবীকে আটক করে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা  ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব’—নারায়ণগঞ্জে শফিকুর রহমান

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার  (৫ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে  প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সহসভাপতি মোক্তার হোসেন মোল্লা ও ফজলে রাব্বি সোহেল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ, মাহবুব রহমান, নির্বাহী সদস্য মনির হোসেন ও জ্যেষ্ঠ সদস্য মাসুদ শায়ান।এ ছাড়া মাহবুবুর রহমান সুমন, আনিসুর রহমান, নাসিরউদ্দিন ও কবির হোসেন বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আনিছুর রহমান, মাহাবুব রহমান, হুমায়ুন কবির, সেলিম রেজা, গিয়াম কামাল, মো. সালাহউদ্দিন, আনিছুর রহমান সজিব, নজরুল ইসলাম সবুজ, কামরুল ইসলাম পাপ্পু, সুমন মিয়া।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে সোনারগাঁও  প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।