, , ,
শিরোনামঃ
সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  সদর উপজেলা ইউএনও কার্যালয়ে আগুন; কম্পিউটার, ল্যাপটপসহ প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ছাই চীনা ব্যবসায়ীর লুট হওয়া এক কোটি টাকার মধ্যে ৯৭ লাখ টাকা উদ্ধার ; তিনজন গ্রেপ্তার  নৈতিক ও মানবিক মূল্যবোধের জাগরণে আমাদের এগিয়ে আসতে হবে: এমপি কালাম সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান তিন মাদকসেবীকে আটক করে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা  ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব’—নারায়ণগঞ্জে শফিকুর রহমান চাষাঢ়ায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মাদক বিরোধের জেরে হত্যার সন্দেহ রুপগঞ্জে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্মম নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার  রুপগঞ্জে দেশীয় পাইপগানসহ ইমন খলিফা গ্রেপ্তার  সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব’—নারায়ণগঞ্জে শফিকুর রহমান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা রাজপথে নেমেছি গণভোটের রায় বাস্তবায়ন করতে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে এবং গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনের জন্য। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব।”

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড মাঠে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ উপলক্ষে আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। জনগণ তাদের ক্ষমা করবে না। ১১ দলীয় ঐক্যজোট জনগণের পাশে আছে। আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস আল্লাহ কবুল করবেন।”

তিনি আরও বলেন, “আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।”

শফিকুর রহমান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা ও দাবি এখনও পুরোপুরি পূরণ হয়নি। গ্যাস, বিদ্যুৎ ও সুশাসনসহ জনগণের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্য রাজপথের আন্দোলন অব্যাহত রাখবে।

গণভোটের রায় বাস্তবায়ন ও ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম এমপি, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপিসহ বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিমরাইলে সংক্ষিপ্ত পথসভা শেষে শত শত বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির বহর নিয়ে ১১ দলীয় ঐক্যের লং মার্চ চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানের সমাপনী সমাবেশের উদ্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে রওনা হয়।

আয়োজকদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান।

১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাসের সংকট ও অতিরিক্ত বিল নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনে দলীয়করণ বন্ধসহ অন্যান্য দাবি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।