, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন জাতীয় সংহতি প্রতিদিনের আচরণ ও দায়িত্ববোধে প্রতিফলিত হওয়া উচিত: এসপি হাবিবুর রহমান জাতীয় সংহতির মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা জেলা প্রশাসক রায়হান কবিরের সার্বভৌমত্ব র‍্যালিতে আনিসুল ইসলাম সানির নেতৃত্বে নারায়ণগঞ্জ জাসাসের অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে রাস্তার বিরোধে লাঠিসোঁটার আঘাতে চা দোকানি নিহত নারায়ণগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ঢাকায় ৭ নভেম্বরের শোভাযাত্রায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিলেন এমপি আবুল কালাম নতুন প্রজন্মকে স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাস জানতে বই পড়ার আহ্বান সজলের

বাগেরহাটে বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার

‎নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
‎
‎বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামে একটি বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।
‎
‎নিহত ব্যক্তিরা হলেন আহাত হাওলাদার (২২), তার বাবা আব্দার হাওলাদার; মনিরা বেগম (৫৫), তার বাবা রশিদ শেখ; এবং রাশিদা বেগম (৮৫), তার স্বামী মৃত রশিদ শেখ।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ওই ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর তিনজনের গলিত লাশ দেখতে পায়।
‎
‎পুলিশ ও স্থানীয় লোকজনের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। লাশে পচন ধরায় হত্যাকাণ্ডটি কয়েক দিন আগে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
‎
‎খবর পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থল ঘিরে রাখা হয় এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
‎
‎পুলিশ জানিয়েছে, ঘটনাটি নৃশংস হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।
‎
‎

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।