নিউজ ২৪ নারায়ণগঞ্জ
শোকবার্তা:
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য ও নাসিক ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাসার বাদশা।
রবিবার এক শোক বার্তায় আবুল বাসার বাদশা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং আমাদের দলের এক অভিভাবক ছিলেন । দেশ ও দলের ক্রান্তিলগ্নে তাঁর প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্ব আমাদের সাহস জুগিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিককে হারালো আর বিএনপি হারালো তার এক অকুতোভয় সেনানিকে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি আরোও বলেন, তিনি কেবল একজন আইনজীবীই ছিলেন না, বরং সংসদীয় গণতন্ত্রের সুরক্ষা এবং সংবিধান রক্ষায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতীয় সংসদের স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি যে নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন, তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
উল্লেখ্য, রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর। দেশের প্রবীণ এই রাজনীতিবিদ এবং বরেণ্য আইনজ্ঞের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply