, , ,
শিরোনামঃ
অনগ্রসর জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: ডিসি জাহিদুল নারায়ণগঞ্জে বিডিএস অবহিতকরণ সভায় ড্রোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হবে জমি জরিপ:ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কিছু শিল্পগোষ্ঠী ও কর্পোরেট মাফিয়া চক্রের টার্গেটে এমপি মান্নান ও পুত্র সজিব নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির সোনারগাঁওয়ে দালালের খপ্পরে ৬ যুবক, লিবিয়ায় নিয়ে নির্যাতন, ক্ষতিপূরণ দাবি নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাইকিং করে সড়ক প্রচারে জেলা তথ্য অফিস উৎসবে নিত্যপণ্যের দাম কমিয়ে চট্টগ্রামে নতুন দৃষ্টান্ত স্থাপন করায় সর্ব মহলে প্রশংসিত ডিসি জাহিদ নিজে খারাপ থেকে অন্যকে শাসন করার সুযোগ জাতীয়তাবাদী দলে নেই: রাজীব

সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি এম এ জলিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

  1. নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল। রোববার (২৮ জুন) সকালে তিনি থানায় পৌঁছালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে ‘গার্ড অফ অনার’ প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।

পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক নথিপত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার ওপর সন্তোষ প্রকাশ করেন এবং দাপ্তরিক কাজের মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি স্মৃতিস্মারক হিসেবে থানা প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশ ও থানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুলিশের এই বার্ষিক পরিদর্শনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মধ্যে নতুন উদ্যম লক্ষ করা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন সরাসরি তদারকি ও দিকনির্দেশনা জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।