, , ,
শিরোনামঃ
জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা: ডিসি রায়হান কবির দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয়, বিএনপি তা করবে: রাজীব রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দ্বায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অসহায়-দুঃস্থ মানুষ সহ ন্যায়ের পক্ষে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন মানবাধিকার নেতা সোহেল সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে ৪২০ বোতল স্কাফসহ তিনজন গ্রেপ্তার  শীতলক্ষ্যা নদীর পানি এক সময় লন্ডন-ফ্রান্সে যেত, সেই নদীতে গোসল তো দূরের কথা, নৌকায়ও চলা যায়না: সাংসদ কালাম  শব্দ দূষণ রোধে তিন যানবাহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দ্বায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দ্বায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব দণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ জুন )সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মৃত হাসমত কাজীর ছেলে কবীর কাজী, হাওলিপাড়া এলাকার কবির ভুঁইয়ার ছেলে সবুজ ভূঁইয়া ও সিদ্দিক ভুঁইয়ার ছেলে রোহান ভূঁইয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে মোট ২টি মামলা দায়ের করা হয়। মাদক বিক্রি ও সেবনকালে ওই তিনজনকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

আদালত কবীর কাজীকে এক বছর এবং সবুজ ভূইয়া ও রোহান ভূঁইয়াকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইইএনও) সাইফুল ইসলাম বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।