, , ,
শিরোনামঃ
এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে ৪২০ বোতল স্কাফসহ তিনজন গ্রেপ্তার  শীতলক্ষ্যা নদীর পানি এক সময় লন্ডন-ফ্রান্সে যেত, সেই নদীতে গোসল তো দূরের কথা, নৌকায়ও চলা যায়না: সাংসদ কালাম  শব্দ দূষণ রোধে তিন যানবাহনকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা নারায়ণগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন  নানা অনিয়মের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের তিন নেতা বহিষ্কার বহিষ্কার  একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা তনু’র ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৩ তথা (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান পুত্র খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে।এদিকে তার বিরুদ্ধে শুধু মাত্র অভিযোগ হওয়ার কারণে কোন রকম যাচাই করার আগেই যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয়।তাই দলীয় নেতাকর্মীদের দাবী যেহেতু তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হয়নি সুতরাং তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হোক।

রবিবার (২২ জুন) মধ্যরাতে ঢাকাস্থ মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, যেসব অভিযোগের ভিত্তিতে এমপি পুত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছিল প্রাথমিকভাবে সেই অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

কি অভিযোগে নেওয়া হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়গুলো তদন্তের আওতায় রেখেছি, আপাতত বিষয়টি নিয়ে তদন্ত করছি বিস্তারিত পরে বলা সম্ভব।

খাইরুল ইসলাম সজীব এমপিপুত্র ছাড়াও নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। বিভিন্ন অভিযোগে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হলে যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।