শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রাক্তন স্ত্রীর সঙ্গে পুনরায় বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলা নারায়ণগঞ্জে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলা প্রয়োজন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত নারায়ণগঞ্জের সোহেল সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেপ্তার  বন্দরে পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামি গ্রেপ্তার  মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের দোয়া  ফতুল্লায় অভিযান চালিয়ে ১৭ টি বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত  সাবেক মেয়র আইভীকে দেখতে গিয়ে নাসিকের চাকরি হারালেন এক কর্মচারী  সিদ্ধিরগঞ্জে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার  বিএনপি নেতা অকিল উদ্দিনের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের মশিউর রনির বিরুদ্ধে কুচক্রী মহলের ষড়যন্ত্র

বন্দরে পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামি গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দর থানা পুলিশের অভিযানে পুলিশ আক্রান্তের মামলার এজাহারভুক্ত আসামি এবং ওই এলাকার চিহ্নিত ছিনতাইকারী মানিক (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে।   বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বন্দর দক্ষিণ কলাবাগ এলাকার শাহজাহান মিয়ার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত সন্ত্রাসী মানিক দক্ষিণ কলাবাগ এলাকার মনির মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বন্দর থানার অফিসার ইনচার্জের (ওসি) বিশেষ নির্দেশনায় এবং এসআই মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। দক্ষিণ কলাবাগ এলাকায় আসামি মানিকের অবস্থানের গোপন খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে ছদ্মবেশে অবস্থান নেন।  একপর্যায়ে এসআই মাসুদ রানা কৌশলে মানিক কিছু বুঝে ওঠার আগেই এসআই মাসুদ রানা তাকে ঝাপটে ধরেন এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে দ্রুত পুলিশের জিপ গাড়িতে তুলে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি চৌধুরী বাড়ি এলাকায় একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনার তদন্তে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয় পুলিশ। ওই সময় কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনা ঘটে। ধৃত মানিক ওই চাঞ্চল্যকর মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।

এছাড়াও দীর্ঘদিন ধরে মানিক ও তার গ্যাং দক্ষিণ কলাবাগ, ঝাউতলা এবং চৌধুরী বাড়ি এলাকায় সাধারণ কর্মজীবী মানুষকে জিম্মি করে আসছিল। গভীর রাতে বাড়িফেরা মানুষের গলায় ছুরি বা ধারালো অস্ত্র ঠেকিয়ে মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করাই ছিল তাদের মূল কাজ। অনেক ক্ষেত্রে বাধা দিলে সাধারণ মানুষকে কুপিয়ে জখম করে সর্বস্ব লুটে নিত এই চক্রটি। তার এই গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিহ্নিত অপরাধী ও ছিনতাইকারী মানিককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এবং তার সহযোগীদের ধরতেও অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।